এই PDF গাইডটি মূলত হল সেরা টুল এবং ওয়েব অ্যাপসগুলোর একটি সংকলন যেটা ব্যবহার করে আপনি PDF ফাইল তৈরি করতে পারবেন, একাধিক PDF ফাইলকে কম্বাইন করতে পারবেন, অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন এবং আরও অনেক কিছু।
এই গাইডেটি আপনাকে PDF ফাইল ফরম্যাটের সকল ব্যবহারিক ও প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরবে যেগুলো আপনি বিভিন্ন সফটওয়্যার টুলস ও ওয়েব অ্যাপস সাহায্যে ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটার কিংবা মোবাইল ডিভাইসে, আর এতে আপনার খরচ হবেনা একটি পয়সাও। আপনি PDF ফাইল এডিট করতে পারবেন (কোন Adobe Acrobat ছাড়াই), একাধিক PDF ফাইল কম্বাইন করে একটি ফাইলে পরিণত করতে পারবেন, একটি বড় PDF ফাইল থেকে পেইজ এক্সট্র্যাক্ট করতে পারবেন এবং আরও কত কি। চলুন তাহলে শুরু করা যাকঃ
সেরা PDF টুলস ও অ্যাপসঃ
১) Adobe Acrobat ছাড়া কিভাবে PDF ডকুমেন্ট তৈরি করব?
আপনি গুগল ক্রোম ব্যবহার করে কোন ওয়েবপেইজ’কে PDF আকারে প্রিন্ট করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হল, একাজে আপনাকে কোন এক্সটেনশন ব্যবহার করতে হবেনা। ম্যাক অপারেটিং সিস্টেমে বিল্ট-ইন PDF প্রিন্টিং ক্যাপাবিলিটি থাকলেও উইন্ডোজ ব্যবহারকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত। তাই উইন্ডোজ ব্যবহারকারীরা PDF ফাইল তৈরি করার জন্যে একটি ভার্চুয়াল PDF প্রিন্টার ইন্সটল করে নিতে পারেন যেমনঃ । এটি দিয়ে আপনি উইন্ডোজের রেগুলার প্রিন্ট কমান্ড ব্যবহার করে – তারপর এভেইলএবল প্রিন্টার এর লিস্ট থেকে সিলেক্ট করে খুব সহজেই PDF ফাইল তৈরি করতে পারবেন।
এছাড়া আপনি WWF ব্যবহার করে এবং SaveAsWWF অপশন দিয়েও PDF ফাইল তৈরি করতে পারবেন। এগুলো ছাড়াও আপনি যদি কোন জনপ্রিয় বিকল্প খুঁজতে চান সেক্ষেত্রে আপনি উইন্ডোজের জন্যে BullZip ব্যবহার করতে পারেন।
২) আমি কোন সফটওয়্যার ইন্সটল করতে চাইনা। এমন কোন ওয়েব অ্যাপস আছে কি যেটা ব্যবহার করে আমি কোন ডকুমেন্টকে PDF এ কনভার্ট করতে পারব?
অবশ্যই আছে। আপনি আপনার ডকুমেন্টটিকে গুগল ড্রাইভে আপলোড করতে পারেন এবং সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক ক্রিয়েট করে (এই বিষয়টি নিয়ে খুব শীঘ্রই একটি বিস্তারিত টিউটোরিয়াল থাকবে) আপনার আপলোড করা ফাইলটিকে সহজেই PDF ফরম্যাটে নিয়ে নিতে পারেন। এছাড়া, আপনি আপনার ডকুমেন্ট ফাইলটিকে ই-মেইল করতে পারেন attachconvert@pdfconvert.me এই ঠিকানায় এবং ই-মেইলে আপনি আপনার ডকুমেন্টটিকে PDF ফরম্যাটে পেয়ে যাবেন। দ্বিতীয় অপশনটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনে কোন অ্যাপস ব্যবহার না করেই PDF ফরম্যাটে কোন ডকুমেন্টকে কনভার্ট করতে পারবেন।
৩) PDF ফাইলকে কিভাবে অন্য কোন ফরম্যাট যেমনঃ Word ও HTML এ কনভার্ট করব?
একাজের জন্যে pdf converter আছে। আপনার PDF ডকুমেন্টটিকে zamzar.com সাইটে আপলোড করে দিন এবং এরপরে আপনি আপনার ফাইলটিকে অন্য যেকোনো ফরম্যাট যেমনঃ doc, html, text এবং আরও অনেক ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। অথবা, আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেও PDF থেকে HTML এ কনভার্ট করতে পারবেন।
৪) কেউ একজন আমাকে একটি PDF ফাইল পাঠিয়েছে যেটি চাইনিজ ভাষায় তৈরি করা। এখন আমি এই PDF ফাইলটাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব?
আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করে খুব সহজেই আপনার PDF ফাইলটিকে এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। এজন্যে প্রথমেই চলে যান এ, এবার আপনার PDF ফাইলটি আপলোড করুন, ডেসটিনেশন ল্যাংগুয়েজ (অর্থ্যাৎ যে ভাষায় ট্রান্সলেট করতে চান সেটি সিলেক্ট করুন) পছন্দ করুন এবং ট্রান্সলেট বাটনে ক্লিক করুন। এখন দেখুন আপনার ডকুমেন্ট এর টেক্সট আপনার কাঙ্ক্ষিত ভাষায় ট্রান্সলেট হয় গিয়েছে, তবে এ পদ্ধতিতে ফরম্যাটিং ঠিক থাকেনা।
৫) কিভাবে একটি PDF ডকুমেন্ট এডিট করব?
মূলত PDF ফাইলগুলো read-only ডকুমেন্ট, কিন্তু আপনি গুগলে একটু সার্চ করলেই এমন হাজারো pdf editor সফটওয়্যার বা ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো আপনাকে একাজে সাহায্য করবে।
৬) কোন স্ক্যান করা PDF ফাইল থেকে টেক্সট এক্সট্রাক্ট করার এবং সেটাকে একটি ওয়ার্ড ডকুমেন্টে ব্যবহার করার সবচাইতে সহজ পদ্ধতি কি?
আপনি Adobe Reader এর text selection টুল ব্যবহার করে সহজেই রেগুলার PDF ফাইল থেকে টেক্সট এক্সট্রাক্ট করতে পারবেন কিন্তু স্ক্যান করা PDF ফাইলের ক্ষেত্রে, আপনার সেরা পছন্দ হতে পারে Google Docs Ocr। এজন্যে প্রথমে আপনাকে স্ক্যানড PDF ফাইলটিকে Google Docs আপলোড করতে হবে, এবার “Convert text frm PDF and image files to Google documents” লেখা অপশনটি সিলেক্ট করুন এবং তারপর ফাইলটি নির্বাচন করুন – Download as Word to save the extracted text.
এছাড়াও বিকল্প উপায়ে আপনি FreeOCR ডাউনলোড করে নিতে পারেন যেটি একটি Windows-only অ্যাপ এবং সেটি ব্যবহার করেও আপনি PDF থেকে টেক্সট এক্সট্রাক্ট করতে পারবেন।
৭) কিভাবে আমি দুই বা তার বেশী PDF ফাইলকে মার্জ বা একীভূত করে একটি ফাইলে পরিণত করব? এছাড়াও আমি কি সেই PDF এ পেইজ অর্ডার চেইঞ্জ করতে পারব?
আপনি যা খুঁজছেন তা হল pdf merger, আরএজন্যে আপনাকে PDF Fill ব্যবহার করতে হবে, এটি একটি বহুমুখী PDF editor, যেটি আপনাকে একাধিক PDF ফাইলকে একটি ফাইলে পরিণত করতে সাহায্য করবে। ব্যবহার করে আপনি একটি PDF ফাইলের পেইজ রি-অ্যারেঞ্জ করতে পারবেন অথবা পেইজ রোটেটিং এর জন্যেও এটি ব্যবহার করতে পারবেন। কোন স্ক্যান করা PDF ফাইলের পেইজ অরিয়েন্টেশন ফিক্স করার জন্যে পেইজ রোটেটিং একটি খুবই কার্যকর অপশন। আর আপনি যদি কোন অনলাইন অ্যাপ ব্যবহার করতে চান সেক্ষেত্রে PDF Mergy হতে পারে আপনার জন্যে একটি ভালো অপশন।
৮) আমার একটি restricted PDF document আছে যেটি আমাকে প্রিন্ট করতে বা কোন টেক্সট’কে সিলেক্ট করতে দিচ্ছে না। এই restrictions কি রিমুভ করা সম্ভব?
আপনি কোন PDF ফাইলের যেকোনো সাধারণ restriction রিমুভ করার কাজে PDFUnlock.com বা freemyPDF.com এর মত অনলাইন সার্ভিস ব্যবহার করতে পারেন। এই সাইট দুটির মাধ্যমে আপনি কোন PDF ফাইলের বিভিন্ন restrictions যেমনঃ প্রিন্ট, কপি ইত্যাদি কোন পাসওয়ার্ড এর প্রয়োজন ছাড়াই রিমুভ করতে পারবেন।
৯) আমাদের intranet এর বেশ কিছু PDF ফাইল password-protected এবং যিনি এই ফাইলগুলো ক্রিয়েট করেছিলেন তিনি এখন আর এই কোম্পানিতে চাকরী করছেন না। তাহলে আমরা কিভাবে এই ফাইলগুলো ওপেন করতে পারব?
অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো আপনি এই password-protected ফাইলগুলো ওপেন করার কাজে ব্যবহার করতে পারেন। এজন্যে আপনি AppNimi.com থেকে PDF Unlocker অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপটি Brute Force Algorithm ব্যবহার করে আপনার PDF ফাইলের পাসওয়ার্ড গেস করার চেষ্টা করবে।
১০) Adobe Reader ছাড়া অনলাইনে কিভাবে PDF ফর্ম পূরণ করব?
এ কাজের জন্যে চলে যেতে পারেন PDF Filler এ, আপলোড করুন PDF ফর্মটি এবং টাইপ করা শুরু করুন। আপনি চাইলে Dropbox বা Google Drive এ আপনার PDF ফাইলটি সংরক্ষন করতে পারবেন।
১১) কিভাবে PDF ডকুমেন্টে ওয়াটার মার্ক বা নিজের সিগনেচার অ্যাড করবেন?
প্রথমে Paint (বা অন্য কোন ফটো এডিটিং টুলও ব্যবাহার করতে পারেন) এ আপনার সিগনেচারটি আঁকুন এবং একটি ইমেজ হিসেবে সেভ করুন। এবার Adobe Reader ওপেন করে সিলেক্ট করুন Tools -> Signature প্লেস করুন। সিগনেচার ইমেজটি PDF পেইজ এর যেকোনো জায়গায় কপি-পেস্ট করুন। আপনি একই পদ্ধতি অবলম্বন করে কোন PDF ফাইলে ওয়াটার মার্ক ইনসার্ট করতে পারবেন।
আর আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে, PDF ফাইলটি Preview app এর ভিতরে ওপেন করুন এবং সিলেক্ট করুন Tools -> Annonate -> Facetime Camera থেকে সিগনেচার ক্রিয়েট করুন। এক্ষেত্রে আপনার নামটি কালো কালির কলম ব্যবহার করে একটি সাদা কাগজে লিখুন, কাগজটিকে ওয়েবক্যামের সামনে স্ক্যান করার জন্যে ধরুন এবং তারপর আপনি এটিকে আপনার PDF ফাইলের যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
১২) কিভাবে পাসওয়ার্ড দিয়ে আমার PDF ডকুমেন্টগুলো প্রটেক্ট করব?
আপনার PDF ফাইলটিকে এ আপলোড করুন, একটি সিকিউরিটি পাসওয়ার্ড সেট করুন এবং তারপরে এটিকে আবার PDF আকারে এক্সপোর্ট করুন। এই সার্ভিসটি ব্যবহার করে আপনি সর্বোচ্চ ১০ মেগাবাইট সাইজের ফাইল পাসওয়ার্ড-প্রটেক্ট করা যাবে।
১৩) কিভাবে একটি PDF ফাইলকে আমার ব্লগে এমবেড করব?’
এজন্যে অনেকগুলো পদ্ধতি আছে, যেমনঃ আপনি PDF ফাইলটি Google Docs আপলোড করুন এবং তারপর Google Docs Viewer ব্যবহার করে আপনার ওয়েবপেইজে সেটিকে এমবেড করুন। বিকপ্লভাবে, আপনি PDF ফাইলটিকে কোন হোস্টিং সাইট যেমনঃ Issuu, Scribd or Slideshare এ আপলোড করতে পারেন এবং তাদের ফ্ল্যাশ বেজড ভিউয়ার ব্যবহার করে আপনার ওয়েবপেইজে PDF ফাইলটি এমবেড করতে পারেন।
ConversionConversion EmoticonEmoticon