Torrent, যেকোনো সফটওয়্যার, মুভি, কিংবা টিউটোরিয়াল এর torrent ডাউনলোড করার জন্যে সবচাইতে জনপ্রিয় torrent প্রোগ্রাম হল uTorrent। তবে সম্প্রতি এই জনপ্রিয় torrent ক্লায়েন্ট – uTorrent এর ডেভেলপাররা সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞাপন প্রদর্শনের। তাদের এই উদ্যোগ ইতিমধ্যেই সবার কাছে বেশ নিন্দিত হয়েছে এবং সেই সাথে ব্যবহারকারী পর্যায়েও এর জনপ্রিয়তায় ভাঁটা পড়তে শুরু করছে…
uTorrent এর বেশকিছু ভালো দিক রয়েছে, যেমন-
১) uTorrent প্রোগ্রামটির ফাইল সাইজ খুবই কম, মাত্র কয়েকশ কিলোবাইট, যেকারনে এটি ডাউনলোড কিংবা ইন্সটল করা সহজ।
২) এটি ব্যবহার করে আপনি এক মুহুর্তেই পৌঁছে যেতে পারবেন সর্বোচ্চ ডাউনলোড স্পীডে, যার কারণে এটি ব্যবহারকারী পর্যায়ে সবচাইতে জনপ্রিয় হয়ে উঠেছে।
এটা খুব সহজেই অনুমান করা যায় যে, ডেভেলপাররা তাদের রেভিনিউ বাড়ানোর তাগিদ থেকেই বিজ্ঞাপনের এই ফিচারটি তারা যোগ করেছেন। তবে, আশার কথা এই যে, তারা এখনও কোন প্রকার adult ad প্রদর্শন করছেন না। ডেভেলপাররা জানিয়েছেন, এই বিজ্ঞাপনগুলো কোনভাবেই এটির ব্যবহারকারীদের ডাউনলোডে কোন ব্যঘাত ঘটাবে না। তারপরও আপনি যদি বিরক্তিকর বিজ্ঞাপনগুলো থেকে দূরে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যাড বন্ধ করে দিতে হবে। কিন্তু কিভাবে? উত্তর হচ্ছে – খুব সহজে।
দেখে নিন কিভাবে আপনি uTorrent এর অ্যাড ডিসেবল বা বন্ধ করবেন- remove ads from utorrent :-
প্রথম ধাপঃ uTorrent ওপেন করুন এবং Options থেকে Preferences নির্বাচন করুন
দ্বিতীয় ধাপঃ Advance এ ক্লিক করুন এবং ফিল্টার ইনপুট বক্সে টাইপ করুন “offers” (এন্টার চাপতে হবে না)
তৃতীয় ধাপঃ এবার যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো স্ক্রল করে ধীরে ধীরে নিচে নামুন এবং নিচের আইটেম দুটির ভ্যালু “false” করে দিন।
offers.left_rail_offer_enabled
offers.sponsored_torrent_offer_enabled
সবশেষে “OK” ক্লিক করে চেঞ্জগুলো সেইভ করুন।
নোটঃ আপনি uTorrent এর কোন ভার্সন ব্যবহার করছেন তার উপর নির্ভর করে আপনি যে “options”-গুলো এডিট করছেন তার নাম কিছুটা পরিবর্তিত হতে পারে।
চতুর্থ ধাপঃ uTorrent এবার “Restart” করুন আর দেখুন সব বিরক্তিকর অ্যাড চলে গেছে।
ConversionConversion EmoticonEmoticon